ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তায় প্রস্তুত ইসরাইলি বাহিনী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১১:২৩:০২
ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তায় প্রস্তুত ইসরাইলি বাহিনী ইরানে নতুন হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তায় প্রস্তুত ইসরাইলি বাহিনী
নিজস্ব প্রতিনিধিঃ
ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনী উচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং যুক্তরাষ্ট্র হামলা চালালে ইসরাইলও তাতে অংশ নিতে প্রস্তুত।

ইসরাইলের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম কান এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে জানায়, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইসরাইলও এতে যোগ দেবে এবং ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

খবরে বলা হয়, রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে অর্ধঘণ্টার বেশি সময় ধরে ফোনালাপ হয়। সেই আলোচনায় ইরানকে ঘিরে সম্ভাব্য নতুন সংঘাতের বিষয় উঠে আসে বলে জানিয়েছে কান।

এদিকে চ্যানেল ১২ জানিয়েছে, “ইরানে পুনরায় যুদ্ধের প্রস্তুতির ছায়ায়” এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং ইতোমধ্যে ইসরাইলি সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র কোনো হামলার সিদ্ধান্ত নিলে আগাম ইসরাইলকে জানানো হবে বলে তেল আবিব আশা করছে। তবে সম্ভাব্য হামলার সুনির্দিষ্ট সময় সম্পর্কে তারা এখনও নিশ্চিত নয়।

চ্যানেল ১২ আরও জানায়, ইরানের সঙ্গে নতুন সংঘাতে জড়িয়ে না পড়ে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য চীন-সহ বিভিন্ন পক্ষের চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ