ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১১:২০:৩১
জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৩ জমি নিয়ে বিরোধে বাড়িতে ঢুকে হামলা, নারীসহ আহত ৩
নিজস্ব প্রতিনিধিঃ
বাগেরহাটের রামপালে জমি বিরোধের জেরে একই পরিবারের নারীসহ ৩ জনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মনোজ কুমার বৈরাগী রামপাল থানায় লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, ১৬ মে রাত অনুমান ১১টার দিকে রামপাল থানাধীন চণ্ডিতলা গ্রামে ভুক্তভোগীর বসতবাড়ির উঠান ও বসতঘরে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী চণ্ডিতলা গ্রামের মৃত অমর কৃষ্ণ বৈরাগীর ছেলে মনোজ কুমার বৈরাগী অভিযোগে উল্লেখ করেন, পৈতৃক ও ইজারাকৃত ভোগদখলীয় মৎস্য ঘের জমি নিয়ে প্রতিবেশী ফকির আবু বক্কার ছুট্টি (৪০) ও তার স্ত্রী রুবা বেগম (৩৫) এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিষয়টি ইউনিয়ন সালিশ কমিটিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আপস মীমাংসার চেষ্টা করা হলেও আসামিরা তা মানেনি।

মনোজ কুমার বৈরাগীর অভিযোগ, ঘটনার রাতে আসামিরা লোহার রড, দা ও বাঁশের লাঠি নিয়ে বেআইনিভাবে তার বসতঘরে প্রবেশ করে গালিগালাজ ও হুমকি দিতে থাকে। বাধা দিলে আসামিরা ধারালো দা দিয়ে তার বোন সিমা মন্ডল (২৮)-এর মাথায় কোপ মারে। এতে সিমার মাথার বাম পাশে গুরুতর রক্তাক্ত জখম হয়। এরপর একই দা দিয়ে সিমার নাকের বাম পাশেও কোপ মারা হয়।

তিনি আরও বলেন, আসামি রুবা বেগম লোহার রড দিয়ে তার মা শান্তি রাণী বৈরাগী (৬০)-এর কোমর, পিঠ ও উরুসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি পিটিয়ে নিলাফোলা জখম করে। আসামিরা তাকেও লোহার রড দিয়ে পিটিয়ে জখম করে এবং মা-বোনের পরিহিত কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানির চেষ্টা চালায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ