ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের টানে হাওরে ছুটে এলেন চীনা যুবক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১০:৪৫:৩০
প্রেমের টানে হাওরে ছুটে এলেন চীনা যুবক প্রেমের টানে হাওরে ছুটে এলেন চীনা যুবক
নিজস্ব প্রতিনিধিঃ
সামাজিক মাধ্যমে পরিচয় থেকে প্রেম, এরপর সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন এক যুবক।

শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত ইটনা উপজেলার চৌগাংগা ইউনিয়নের কিষ্টপুর গ্রামের মড়লপাড়ায়।

জানা যায়, চীনা নাগরিক গাও ওয়েইয়ান চীনের হেনান প্রদেশের শিনশিয়াং শহরের মুয়ে জেলার বাসিন্দা গাও ঝানশিনের ছেলে। তার দাবি, তিনি সেখানকার সহকারী পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন।

সূত্রমতে, প্রায় দুই বছরেরও বেশি সময় আগে একটি চ্যাটিং অ্যাপের মাধ্যমে উপজেলার চৌগাংগা ইউনিয়নের বাসিন্দা ঝুমা আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে পারিবারিকভাবে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তিনি মেয়ের দেওয়া ঠিকানায় বাংলাদেশে আসেন।

নজরুল ইসলাম ও পাখি আক্তার দম্পতির মেয়ে ঝুমা আক্তার (১৮)। তিনি চৌগাংগা পুরান বাজার কামিল মাদ্রাসার প্রথম বর্ষের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বিষয়টি এলাকায় জানাজানি হলে উৎসুক জনতা ওই বাড়িতে ভিড় করতে শুরু করে। তবে এতে বিরক্ত না হয়ে পুরো পরিস্থিতি উপভোগ করছিলেন চীনা যুবক গাও ওয়েইয়ান। এ সময় অনেকেই তার সঙ্গে ছবি তোলেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ বিষয়ে ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর বলেন, আমি বিষয়টি শুনেছি, পরে খোঁজ নিয়ে সত্যতা পেয়েছি। আইনিভাবে যেভাবে সহায়তা দেওয়ার প্রয়োজন, আমরা তা করব।


 

 
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ