ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১০:২৯:১৩
ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত ভাঙ্গায় দুই ট্রাকের সংঘর্ষে চালক ও হেলপার নিহত
নিজস্ব প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার ভাঙ্গা-মাওয়া মহাসড়কের বগাইল টোল প্লাজা এলাকায় মালবোঝাই দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার ভোরের দিকে এ ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছেন, ভোরের দিকে ফলদ চারাগাছের একটি ট্রাক ঢাকার দিকে যাওয়ার সময় একই লেন দিয়ে মাছভর্তি অপর একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার সময় দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষে চালক ও হেলপার দুজনই ঘটনাস্থলে নিহত হন।

স্থানীয় জনগণের কাছ থেকে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে। পুলিশ ট্রাক দুটি জব্দ করেছে।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান আমার দেশকে জানান, প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।

উল্লেখ্য, গত চার দিনে ভাঙ্গা-মাওয়া মহাসড়কের পুলিয়া ও ভাঙ্গা এক্সপ্রেসওয়ে এলাকায় পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনের প্রাণহানির ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ