ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমের ফাঁদে ফেলে ধর্ম বদল, অভিযোগ হিন্দু যুবকের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১০:২৬:৩৩
প্রেমের ফাঁদে ফেলে ধর্ম বদল, অভিযোগ হিন্দু যুবকের বিরুদ্ধে প্রেমের ফাঁদে ফেলে ধর্ম বদল, অভিযোগ হিন্দু যুবকের বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধিঃ
বগুড়ার শাজাহানপুরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক মুসলিম তরুণীকে প্রতারণামূলকভাবে ধর্মান্তর ও বিয়ের অভিযোগ উঠেছে হিন্দু যুবক জয়ন্ত কুমার সাহার বিরুদ্ধে। অভিযোগকারী রিমা সুলতানা (৩০) দাবি করেছেন, বর্তমানে তিনি পরিবার ও সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

অভিযুক্ত জয়ন্ত কুমার সাহা (৩২) উপজেলার ডেমাজানি গ্রামের জয় চন্দ্র সাহার ছেলে। ভুক্তভোগী রিমা সুলতানা শেরপুর উপজেলার পারভবানীপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে।

রিমার অভিযোগ, জয়ন্ত প্রথমে নিজের ধর্মীয় পরিচয় গোপন রেখে তার সঙ্গে সম্পর্ক তৈরি করেন। পরে পরিচয় প্রকাশ পেলে আপত্তি জানালে জয়ন্ত ভবিষ্যতে ইসলাম ধর্ম গ্রহণের আশ্বাস দেন। সেই আশ্বাসের ভিত্তিতে ২০২৩ সালের ৭ মে মোকাম বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাদের কোর্ট ম্যারেজ সম্পন্ন হয়। একই বছরের ২৩ মে ‘উভয়ে নিজ নিজ ধর্ম পালন করবেন’ মর্মে একটি এফিডেভিট করা হয়।

তবে বিয়ের পর জয়ন্ত ইসলাম ধর্ম গ্রহণে অস্বীকৃতি জানান এবং উল্টো রিমাকে হিন্দু ধর্ম গ্রহণের জন্য চাপ দিতে থাকেন বলে অভিযোগ করেন রিমা। এ নিয়ে বিরোধ চরমে পৌঁছালে স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে কয়েক লাখ টাকার বিনিময়ে তাদের বিচ্ছেদ ঘটে।

অভিযোগে আরও বলা হয়, বিচ্ছেদের প্রায় আট মাস পর জয়ন্ত পুনরায় রিমার সঙ্গে যোগাযোগ করেন এবং আবারও ইসলাম ধর্ম গ্রহণের আশ্বাস দেন। পরে ৩ জুলাই ২০২৪ বগুড়া শহরের বাদুরতলা প্রেসপট্টি এলাকার ‘শ্রী শ্রী নারায়ণ বিগ্রহ মন্দিরে’ হিন্দু রীতিতে তাদের বিয়ে হয়। ওই সময় কৌশলে রিমার কাছ থেকে কয়েকটি ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরদিন ৪ জুলাই বগুড়া জেলা নোটারি পাবলিক কার্যালয়ে এফিডেভিটের মাধ্যমে রিমার ধর্মান্তর ও নাম পরিবর্তন করে ‘রিমা রাণী সাহা’ রাখা হয় বলে দাবি করেন তিনি। পরে বিষয়টি জানতে পেরে নিজেকে প্রতারণার শিকার বলে অভিযোগ তোলেন রিমা। তার দাবি, ধর্মান্তরের বিষয়টি জনসমক্ষে প্রচার কিংবা পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়নি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ