ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দুদকের মামলায় গোদাগাড়ীর সাবেক সমবায় কর্মকর্তার জেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ১০:১৯:১৮
দুদকের মামলায় গোদাগাড়ীর সাবেক সমবায় কর্মকর্তার জেল দুদকের মামলায় গোদাগাড়ীর সাবেক সমবায় কর্মকর্তার জেল
নিজস্ব প্রতিনিধিঃ
রাজশাহীতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় সাবেক এক সমবায় কর্মকর্তার পাঁচ বছরের কারাদণ্ড হয়েছে। রোববার বিকেলে রাজশাহী বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মোস্তফা পাভেল রায়হান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম নৃপেন্দ্রনাথ দাস। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাবেক উপজেলা সমবায় কর্মকর্তা ছিলেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন।

তিনি জানান, রায়ে আদালত দণ্ড বিধির ১৬১ ধারায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদদণ্ড এবং অনাদায়ে আরও ২ মাসের কারাদদণ্ড দেন। এছাড়া ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় তিন বছরের সশ্রম কারাদণ্ড, ৮ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেন আদালত।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ১৪ মে গোদাগাড়ী পৌর সদরের সরমংলা একতা মৎস্য চাষী সমবায় সমিতির নিবন্ধনের জন্য আবেদন করেন আব্দুল বাতেন নামে এক ব্যক্তি। নিবন্ধনের প্রক্রিয়া সম্পন্ন করতে তৎকালীন উপজেলা সমবায় কর্মকর্তা নৃপেন্দ্রনাথ দাস তার কাছে ১৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। অভিযোগকারী প্রথমে ৭ হাজার টাকা দিতে বাধ্য হন। পরে বিষয়টি দুদকের জেলা কার্যালয়ে জানানো হলে দুদক ফাঁদ পাতে।

ওই দিন দুপুর ২টার দিকে উপজেলা সমবায় কার্যালয়ে অবশিষ্ট ৮ হাজার টাকা ঘুষ গ্রহণের সময় দুদকের জেলা কার্যালয়ের উপপরিচালক মোরশেদ আলম এবং মামলার বাদী উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ৮ সদস্যের একটি দল নৃপেন্দ্রনাথ দাসকে হাতেনাতে আটক করে। পরে তাকে গোদাগাড়ী থানায় সোপর্দ করে মামলা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ