ঢাকা , সোমবার, ২৭ জুলাই ২০২৬ , ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শ্রমিকদের ন্যায্য অধিকার ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৮ ০০:১৯:০৮
কুড়িগ্রামে শ্রমিকদের ন্যায্য অধিকার ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কুড়িগ্রামে শ্রমিকদের ন্যায্য অধিকার ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
শ্রমিকদের ন্যায্য অধিকার আদায় ও ত্রি-বার্ষিক নির্বাচনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।
 
রোববার (১৭ মে) দুপুরে কুড়িগ্রাম জেলা শহরের শাপলা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়।
 
এতে বক্তব্য দেন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিয়ার রহমান তোকদার, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাইজুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ আজাদ, সাবেক নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম হৃদয়, সদস্য মোঃ মাসুদ রানা ইকবাল প্রমুখ।
 
মানববন্ধনে সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিয়ার রহমান তোকদার বলেন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৮৬ একটি সিলেকশন কমিটি দ্বারা পরিচালনা করা হচ্ছে। সর্বস্তরের মানুষের কাছে আমি অনুরোধ করছি আপনারা সাধারণ শ্রমিকদের পাশে দাঁড়ান। তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দলের সুপারিশে সিলেকশন কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কোন সিলেকশন কমিটি গঠনের বিধান নাই। অতএব দ্রুত ত্রিবার্ষিক নির্বাচন দেয়া নাহলে সমস্ত ধরনের যান চলাচল বন্ধ করে দেয়া হবে। 
 
সাবেক সদস্য মোঃ মাসুদ রানা ইকবাল বলেন, একটি রাজনৈতিক দল অবৈধভাবে সিলেকশন কমিটি গঠন করে শ্রমিকদের ন্যায্য দাবীকে তুচ্ছ করা হয়েছে। আমি প্রত্যেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা কারও পক্ষপাতিত্ব না করে শ্রমিকদের ন্যয্য দাবী পূরণে একটি স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করুন।
 
তিনি আরও বলেন, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য গণঅভ্যুত্থান হলেও এখন পর্যন্ত শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত হয়নি। ৪৮ ঘন্টার মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা না হলে সড়কপথ অবরোধ করা হবে।
 
পরে শ্রমিকদের অধিকার আদায়ে বিভিন্ন স্লোগান দিয়ে সড়ক প্রদক্ষিণ করে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয় ও কুড়িগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে স্মারকলিপি হস্তান্তর করে শ্রমিক নেতৃবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ