ঢাকা , মঙ্গলবার, ০৯ জুন ২০২৬ , ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘লড়াই’ ছাড়া হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ২১:৪২:০৩
‘লড়াই’ ছাড়া হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান ‘লড়াই’ ছাড়া হরমুজের নিয়ন্ত্রণ ছাড়বে না ইরান
নিজস্ব প্রতিনিধিঃ
ইরান কোনো সংঘাত বা “লড়াই” ছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়বে না বলে মন্তব্য করেছেন ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো এমা স্যালিসবারি।
 
আল জাজিরাকে দেওয়া এক বিশ্লেষণে তিনি বলেন, ইরানের নতুন সামুদ্রিক প্রোটোকল ইঙ্গিত দিচ্ছে যে দেশটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালীর নিয়ন্ত্রণ ধরে রাখতে দৃঢ় অবস্থানে রয়েছে।

তিনি জানান, ইরান জানে যে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ তাদের জন্য একটি বড় দর কষাকষির হাতিয়ার, কারণ বৈশ্বিক অর্থনীতি এবং তেল, সার ও গ্যাস সরবরাহসহ আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের ওপর এর বড় প্রভাব রয়েছে।

স্যালিসবারি আরও বলেন, ইরান যদি প্রস্তাবিত টোল ব্যবস্থা কার্যকর করে, তাহলে যে কোনো জাহাজকে টোল পরিশোধের কারণে নিষেধাজ্ঞার আওতায় পড়ার ঝুঁকি তৈরি হতে পারে। তার ভাষায়, “এটি একটি বিশাল বাণিজ্যিক ঝুঁকি।”

তিনি সতর্ক করে আরও বলেন, সমুদ্র মাইন এবং ক্ষেপণাস্ত্র হামলার মতো ঝুঁকি ইরানের পক্ষ থেকে এখনো বিদ্যমান। তবে নৌ নিরাপত্তা ব্যবস্থা থাকলে কিছুটা ঝুঁকি কমতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ