ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ২১:৩৬:০৭
তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’ তৌসিফ-পায়েলের ‘অবশেষে তুমি এলে’
নিজস্ব প্রতিনিধিঃ
ফুল, প্রেম, স্বপ্ন আর পারিবারিক আবহে নির্মিত হয়েছে নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

জাগো এন্টারটেইনমেন্টের প্রযোজনায় নাটকটি নির্মাণ করেছেন সেলিম রেজা। গল্প ও চিত্রনাট্য লিখেছেন পারভেজ ইমাম। প্রযোজনা প্রতিষ্ঠানটি জানিয়েছে, গত বৃহস্পতিবার থেকে নাটকটি তাদের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে।

নাটকটিতে সালমান নামের এক তরুণের গল্প তুলে ধরা হয়েছে, যিনি বাবার রেখে যাওয়া ফুলের দোকানে বসে বড় কিছু হওয়ার স্বপ্ন দেখেন। সালমানের ইচ্ছা বাংলা নাটকের সুপারস্টার হওয়া। একই সঙ্গে ফুলের প্রতিও তার রয়েছে গভীর ভালোবাসা। একদিন অফিস থেকে ফেরার পথে ফুল কিনতে সালমানের দোকানে আসেন এক তরুণী। প্রথম দেখাতেই তার প্রেমে পড়ে যায় সালমান। এই দুই তরুণ-তরুণীর সম্পর্ক ও আবেগঘন গল্প নিয়েই এগিয়ে যায় নাটকের কাহিনি।

পরিচালক সেলিম রেজা জানিয়েছেন, রোমান্টিক ট্র্যাজেডি ও পারিবারিক আবহে গল্পটি নির্মাণ করা হয়েছে। দর্শকরা নাটকটি পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর, ফারুক আহমেদসহ অনেকে। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে আবুল হায়াতকে।

নাটকটিতে রয়েছে একটি গানও। ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন কাওসার খান। গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী সিঁথি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ