ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ২১:২৭:৩০
রাজধানীতে মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার রাজধানীতে মাথাবিহীন খণ্ডিত লাশ উদ্ধার
নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মুগদার মান্ডা এলাকার আবদুল গনি রোডের একটি বাড়ির বেজমেন্ট থেকে অজ্ঞাত পরিচয় এক পুরুষের মাথা বিহীন ৭ টুকরো খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের টুকরাগুলো পলিথিনে মোড়ানো ছিল বলে জানা গেছে।

 
রোববার দুপুর দেড়টার দিকে একটি পলিথিনের ভেতর থেকে খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। বিষয়টি আমার দেশকে নিশ্চিত করেন মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন।


তিনি বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যা করা হয়েছে। পরে লাশটি টুকরো-টুকরো করে পলিথিনে ঢুকিয়ে ওই বাড়িটির বেজমেন্টে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার বয়সও নির্ধারণ করা সম্ভব হয়নি। তার পরিচয় উদঘাটনের জন্য চেষ্টা চালাচ্ছে পিবিআই ও সিআইডি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ