ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইবিতে ‘অভয়ারণ্য’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, নেতৃত্বে সাদিয়া-ফারহানা-হিতুয়ারা-সজল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ২০:২৭:৪১
ইবিতে ‘অভয়ারণ্য’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, নেতৃত্বে সাদিয়া-ফারহানা-হিতুয়ারা-সজল ইবিতে ‘অভয়ারণ্য’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, নেতৃত্বে সাদিয়া-ফারহানা-হিতুয়ারা-সজল

ইবি প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিবেশ ও সাংস্কৃতিক সংগঠন ‘অভয়ারণ্য’র ২০২৬ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সাদিয়া সাবরিনা নির্বাহী পরিচালক, ফারহানা ইয়াসমিন কালচারাল ডিরেক্টর, মোসা. হিতুয়ারা খাতুন এনভায়রনমেন্টাল ডিরেক্টর এবং সজল রায় অপারেশনস ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন। 

রবিবার (১৭ মে) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ জুলফিকার হোসেন সাক্ষরিত পূর্ণাঙ্গ সদস্য বিশিষ্ট এই কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। সংগঠনের মূল লক্ষ্য ‘শান্তি ও সংস্কৃতিতে অভয়ারণ্য’ স্লোগানকে সামনে রেখে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে অ্যাসোসিয়েট ডিরেক্টর (কালচার) এজাজ আহমেদ, অ্যাসোসিয়েট ডিরেক্টর (এনভায়রনমেন্ট) আল ইমরান হোসেন সৈকত, অর্গানাইজেশনাল লিড মুনতাসির রহমান পাভেল, অর্গানাইজেশনাল কো-অর্ডিনেটর মুহাম্মদ হাম্মাদ তালুকদার, অ্যাডমিনিস্ট্রেটিভ লিড রিয়াদ হোসেন জয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর আলিফ নূর, ফিন্যান্স লিড তরিকুল ইসলাম আসিফ, ফিন্যান্স অ্যাসোসিয়েট এস কে মিরাজ ইসলাম, পার্টনারশিপ অ্যান্ড পিআর লিড কারিমা তাসনিম, স্পনসরশিপ কো-অর্ডিনেটর আশরাফুল হক, কমিউনিকেশনস অ্যান্ড প্রমোশনাল লিড ফজলে রাব্বি, মিডিয়া কো-অর্ডিনেটর মনিরুজ্জামান তুহিন, ফটোগ্রাফি কো-অর্ডিনেটর মাইমুনা রহমান, সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মাইশা সামিহা, আর্ট অ্যান্ড ক্রাফট লিড মামুন ইসলাম, ক্রিয়েটিভ ডিজাইন কো-অর্ডিনেটর মিতা নূর দায়িত্ব পেয়েছেন। কমিটিতে আরও আছেন  কালচারাল প্রোগ্রামস লিড সিদরাতুল মুনতাহা দিশা, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ আল ইকবাল, ডেকোরেশন লিড তিথি রায় তুলি, এক্সিবিশন কো-অর্ডিনেটর সানজিদা আর্নি, সাসটেইনিবিলিটি লিড মেহেরুন ঝিনুক, এনভায়রনমেন্টাল ক্যাম্পেইন কো-অর্ডিনেটর সানজিদা আঁখি এবং রিসার্চ অ্যান্ড অ্যাওয়ারনেস কো-অর্ডিনেটর হিসেবে জোনায়েদুল হাবিব মানিক দায়িত্ব পেয়েছেন।

অপারেশনস ডিরেক্টর সজল রায় বলেন, আমাদের সংগঠন পরিবেশ রক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নের কাজ করে যাচ্ছে। অগ্রজদের দিকনির্দেশনা অনুসরণ করে আমরা নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখব এবং ভবিষ্যতে তা আরও বিস্তৃত করব। পাশাপাশি প্রাণী ও পাখি উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রমেও আমরা গুরুত্ব দিতে চাই। অপারেশনস ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য থাকবে সব কার্যক্রমকে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা। যাতে ক্যাম্পাস ও আশপাশের অঞ্চলে বাস্তব পরিবর্তন আনা যায়।

নব মনোনীত এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিতুয়ারা খাতুন বলেন, পরিবেশ, শান্তি এবং সংস্কৃতিতে আমরা অভয়ারণ্য। ধন্যবাদ অভয়ারণ্যেকে আমাদের উপর আস্থা রাখার জন্য। বিগত ৩ বছর ধরে অভয়ারণ্যের সাথে আছি। ইনশাআল্লাহ, আগামীতেও থাকবো। এবং চেষ্টা করবো কিছু ভালো ভালো কাজ উপহার দেওয়ার।

কালচারাল ডিরেক্টর ফারহানা ইয়াসমিন বলেন, অভয়ারণ্য কাজ করে পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে। পরিবেশ রক্ষার পাশাপাশি বাঙালি সংস্কৃতি রক্ষায় অভয়ারণ্য বরাবরই চেষ্টা করে নতুন ও নান্দনিক কিছু করার। সদ্য প্রকাশিত কার্যনির্বাহী পরিষদ এই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে সকলকে সাথে নিয়েই কাজ করে যাবে নতুন উদ্যমে। ক্যাম্পাসের সকল প্রাণের স্বার্থে কাজ করবে অভয়ারণ্য।

এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিয়া সাবরিনা বলেন, অভয়ারণ্য পরিবেশ এবং সংস্কৃতি নিয়ে কাজ করে। আর নতুন কমিটি দায়িত্বের অংশ হিসেবে আমরা সেই লক্ষ্য ধারা অব্যাহত রেখে পরিবেশ নিয়ে এবং আমাদের বাঙালি সংস্কৃতি নিয়ে আরো নতুন নতুন কাজ করব এবং আমাদের সংগঠনকে আশা করি সামনে আরো বেশি এগিয়ে নিয়ে যাব।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ