ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে দেড় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ২০:০১:৪৯
অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে দেড় লাখ টাকা জরিমানা অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়ে দেড় লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধিঃ
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। রোববার দুপুর সোয়া ১২টায় অভিযান চালিয়ে কেয়ার ইটভাটার দুইটি ড্রাম চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

 


এসময় ইটভাটা মালিক মো. মেহেদী হাসানকে দেড় লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া কাঁচা ইট পানিতে ভিজিয়ে নষ্ট করে দেওয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

সহকারী কমিশনার (ভুমি) কামরুন্নাহার তামান্না জানান, অবৈধ ও ড্রাম চিমনির ইটভাটার কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবৈধ ইটভাটা ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ