ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৮:৫৫:৩০
মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩৩ জন আটক মিয়ানমারে পাচারের সময় সিমেন্টসহ ৩৩ জন আটক
নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ থেকে আরাকান আর্মিকে সিমেন্ট পাচারের সময় তিনটি বোটসহ ৩৩ জন পাচারকারীকে আটক করেছে নৌবাহিনী ও কোস্ট গার্ড। মিয়ানমারের রাখাইন রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কাছে এসব সিমেন্ট পাচার করছিলেন তারা।

আটককৃতরা চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা, লক্ষীপুর, কুমিল্লা ও সিলেট জেলার বাসিন্দা।

রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি জানান, সেন্টমার্টিনের দক্ষিণ-পশ্চিম সংলগ্ন সমুদ্র এলাকায় শাহপরী আউটপোস্ট, সেন্টমার্টিন স্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

তারা অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ২ হাজার ৪০০ বস্তা সিমেন্ট পাচার করছিলেন। এসব সিমেন্টের বাজার মূল্য ১৬ লাখ টাকার বেশি।

কোস্ট গার্ডের শাহপরী স্টেশন কমান্ডার লে. মুত্তাকিন সিদ্দিক বলেন, পাচার ও চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের যৌথ অভিযান অব্যাহত রাখবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ