ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৭:৪৪:১৪
কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু কুতুবদিয়ায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। রোববার কৈয়ারবিল ও লেমশীখালী ইউনিয়নে এক ঘণ্টার ব্যবধানে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র জানায়, রোববার সাড়ে ১১টার দিকে কৈয়ারবিল বিন্দাপাড়ার রমিজ আলমের সাড়ে ৩ বছর বয়সী ছেলে সৈয়দ হাসান বাড়ির পাশের পুকুরে ডুবে যায়। পরে তাকে হাসপাতালে নেয়ার পর ডা. জয়নাব বেগম মৃত ঘোষণা করেন।

অপরদিকে দুপুর দেড়টার দিকে লেমশীখালী ২ নং ওয়ার্ডের কড়লা পাড়ার এরশাদের ছেলে সাব্বির (৫) পুকুরে ডুবে মারা গেছে। হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

 












জেডএম

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ