রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাব-১০
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাব-১০
নিজস্ব প্রতিবেদক
u
uuরাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শ্যুটারগান উদ্ধার করেছে র্যাব-১০u
u
রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশে কার্যকর ভূমিকা রেখে চলেছে। অবৈধ বিস্ফোরক দ্রব্যের মজুদ, পরিবহন ও ব্যবহার রোধ এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র্যাব নিয়মিতভাবে গোয়েন্দা ভিত্তিক তথ্য সংগ্রহ ও তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষিত জনবল ব্যবহার করে র্যাব “জিরো টলারেন্স” নীতিতে রাষ্ট্রবিরোধী যেকোনো কর্মকান্ড কঠোরভাবে দমন করছে।
uই ধারাবাহিকতায়, র্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের চৌকস আভিযানিক দল গতকাল ১৬/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ২০.১৫ ঘটিকার সময় নিয়মিত ডিউটি করাকালীন ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন পারগেন্ডারিয়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ০১ (এক) টি দেশীয় তৈরী পিস্তল সদৃশ ওয়ান শ্যুটারগান উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
uই অভিযান প্রমাণ করে যে, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে র্যাব সদা প্রস্তুত ও সচেষ্ট। জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্বার্থে র্যাব ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। র্যাব-১০ এর এই সফল অভিযানে দেশের জনগণ আরও একবার আশ্বস্ত হয়েছে যে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনী হিসেবে সক্রিয় ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স