ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মদনে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৭:১৩:০১
​মদনে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার ​মদনে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার মদন উপজেলায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ মোছা. শিমা আক্তার (৩১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

রোববার (১৭ মে) দুপুরের দিকে র‍্যাব-১৪ ময়মনসিংহের মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পরিচালক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৮টার দিকে র‍্যাব-১৪ সদর কোম্পানির একটি আভিযানিক দল মদন থানাধীন বালালী বাজারের শ্রীধরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় শিমা আক্তারকে গাঁজা বিক্রির সময় আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের কাছে গাঁজা থাকার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি কার্টনের ভেতরে বিশেষ কৌশলে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে তার ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত শিমা আক্তার দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে নেত্রকোনাসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিলেন।

গ্রেপ্তারকৃত ওই নারী মাদক কারবারির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে মদন থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ