ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৭:০০:৫৯
নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা নবাবগঞ্জে ঋণের দায়ে গৃহবধূর আত্মহত্যা
নিজস্ব প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জে ঋণের দায়ে প্রতিমা রাণী (৪০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পুটিমারা ইউনিয়নের দক্ষিণ জয়দেবপুর গ্রামের রাখাল চন্দ্রের স্ত্রী। শনিবার উপজেলার জয়দেবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

প্রতিমা রাণীর পিতা সুশীল চন্দ্র বর্মন নবাবগঞ্জ থানায় লিখিত অভিযোগে জানায়, তার মেয়ে বিভিন্ন এনজিও এবং মানুষের নিকট থেকে ঋণ নিয়ে ঋণ পরিশোধ করতে না পেরে হতাশায় শনিবার সন্ধ্যায় বিষ পান করেন। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টায় তিনি মারা যায়।

 

নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক শামীম আল মামুন জানান এ ঘটনায় রোববার থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ