ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর লালবাগ হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০


আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৬:৫৪:০৮
রাজধানীর লালবাগ হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ রাজধানীর লালবাগ হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০
নিজস্ব প্রতিবেদক​


রাজধানীর লালবাগ হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০



uর‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) -১০ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি দিদার হোসেন (৫২)’কে রাজধানীর লালবাগ থানা এলাকা হতে গ্রেফতার করেছে।


uগোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭/০৫/২০২৬ তারিখ রাত অনুমান ১৯.০০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ডিএমপি, ঢাকার লালবাগ থানাধীন আজিমপুর এলাকা থেকে ডিএমপি, ঢাকার ডেমরা থানার মামলা নং- ০৬(০৭)০৬, ধারা- ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) সারণির ১৯(খ) মোতাবেক যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত আসামি মো: দিদার হোসেন (৫২), পিতা- আবু মিয়া, সাং- নন্দনসার, থানা- নাড়িয়া, জেলা- শরীয়তপুর’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামি’কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ