পূর্বধলায় ইয়াবাসহ গ্রেপ্তার ,কলমাকান্দায় নাটকীয় অভিযানে ধরা মাদক ব্যবসায়ী
পূর্বধলায় ইয়াবাসহ গ্রেপ্তার ,কলমাকান্দায় নাটকীয় অভিযানে ধরা মাদক ব্যবসায়ী
স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনার পূর্বধলা ও কলমাকান্দা উপজেলায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
এর মধ্যে পূর্বধলায় ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। অন্যদিকে কলমাকান্দায় পুলিশের ধাওয়া খেয়ে নদী-বিল সাঁতরে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি আরেক মাদক ব্যবসায়ীর।
পুলিশ জানায়, জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে পূর্বধলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জামতলা এলাকার রনি চন্দ্র দাসকে (৩২) আটক করেন। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
এদিকে কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা উলুকান্দা এলাকায় অভিযান চালিয়ে আব্দুল সাত্তার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি নদী ও বিল সাঁতরে প্রায় এক কিলোমিটার দূরে পালানোর চেষ্টা করেন। পরে ওসি আবুল হাসেমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মিকাইল ইসলাম তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। পরে তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স