ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৫:১৮:২৩
নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক নীলফামারীতে সাড়ে পাঁচ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
নিজস্ব প্রতিনিধিঃ
সাড়ে পাঁচ ঘণ্টা পর নীলফামারী-সৈয়দপুর রেলপথে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। রোববার সকাল সোয়া আটটার দিকে নীলফামারীর খয়রাত নগর রেলস্টেশন এলাকায় লাইনের উপর পড়ে থাকা গাছের ডালের কারণে লাইনচ্যুত হয় ‘খুলনা মেইল’ ট্রেনটি।

 

পরে পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত ট্রেনটিকে দুপুর একটার দিকে উদ্ধার করে।


নীলফামারী রেলস্টেশনের মাস্টার মিঠুন রায় জানান, দুপুর দেড়টার দিকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। তবে কোন ক্ষয়ক্ষতি হয়নি। গাছের ডালের কারণে ইঞ্জিনের সামনে দুটি চাকা লাইনচ্যুত হয়।












 

জেডএম

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ