ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্রগ্রামে চন্দ্রঘোনা থানার তিন মামলার আসামী আটক

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৪:৩৩:০০
চট্রগ্রামে চন্দ্রঘোনা থানার তিন মামলার আসামী আটক চট্রগ্রামে চন্দ্রঘোনা থানার তিন মামলার আসামী আটক
 

 
 
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ 
 
রাঙ্গামাটির চন্দ্রঘোনা থানার একাধিক মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত এক ব্যক্তিকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে গ্রেফতার করেছে চন্দঘোনা থানা পুলিশ।
 
 
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে চন্দ্রঘোনা থানার এসআই মোজাম্মেল ও এসআই টিটু দাশের নেতৃত্বে পরিচালিত অভিযানে ওই আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে থানায় নিয়ে আসা হয়। গ্রেফতারকৃত আসামি আলুমং মারমা (৩৮), তিনি রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন ডলুচড়ি এলাকার বাসিন্দা। 
 
 
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আলুমং মারমার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে এবং তিনি  সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।
 
 
চন্দ্রঘোনা থানার ওসি এম সাকের আহমেদ আরও জানায়, ১৭ মে সকালে গ্রেফতারকৃত আলুমং মারমাকে আদালতে প্রেরণ করা হবে।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ