ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​পীরগঞ্জ খাদ্য গুদামে এবার ৮৩৬৬ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১৪:০৭:১৮
​পীরগঞ্জ খাদ্য গুদামে এবার ৮৩৬৬ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা ​পীরগঞ্জ খাদ্য গুদামে এবার ৮৩৬৬ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা
নিজস্ব প্রতিবেদকঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের আওতায় পীরগঞ্জ খাদ্য গুদাম এ চলতি মৌসুমে মোট ৮৩৬৬ মেট্রিক টন চাল ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ধান ক্রয় করা হবে ২৪৯৭ মেট্রিক টন, আতপ চাল ক্রয় করা হবে ৪৫৬ মেট্রিক টন এবং গম ক্রয় করা হবে ৩৬ মেট্রিক টন। সরকারি খাদ্য মজুদ শক্তিশালীকরণ ও কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ক্রয় কার্যক্রম পরিচালিত হবে বলে জানা গেছে।

এ বিষয়ে বর্তমানে দায়িত্বে থাকা কর্মকর্তা নূরে রাহাদ রিমন জানান, সরকার অনুমোদিত  নীতিমালা অনুযায়ী কৃষকদের কাছ থেকে ধান ও গম এবং মিলারদের নিকট থেকে ক্রয় করা হবে। তিনি আরও বলেন, কৃষকরা যেন সঠিক নিয়ম মেনে নির্ধারিত সময়ে খাদ্য গুদামে ধান ও গম সরবরাহ করেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, “সরকারের এই উদ্যোগের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান ও গম বিক্রির সুযোগ পাবেন, যা স্থানীয় কৃষকদের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে
সাংবাদিক মোস্তফা মিয়া পীরগঞ্জ রংপুর

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ