ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬ , ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে ধরলার ভাঙন ঝুঁকিতে কদমতলা, কোমলমতি শিশুদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১২:৪৫:১৩
কুড়িগ্রামে ধরলার ভাঙন ঝুঁকিতে কদমতলা, কোমলমতি শিশুদের মানববন্ধন কুড়িগ্রামে ধরলার ভাঙন ঝুঁকিতে কদমতলা, কোমলমতি শিশুদের মানববন্ধন
 
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-
 
কুড়িগ্রাম জেলার সদর উপজেলার কদমতলা এলাকায় ধরলা নদীর ভয়াবহ ভাঙন রোধে স্থায়ী কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।
 
শনিবার (১৬ মে) বেলা ১১টায় ধরলা নদীর বাম তীরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে কোমলমতি শিক্ষার্থীসহ কয়েক শ স্থানীয় বাসিন্দা অংশ নেন।
 
স্থানীয়দের অভিযোগ, ধরলা নদীর বাম তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন স্থানে কাজ চললেও কদমতলা এলাকার প্রায় ৫০০ মিটার ভাঙনপ্রবণ অংশটি দীর্ঘদিন ধরে অবহেলিত রয়েছে। নানা অজুহাতে গুরুত্বপূর্ণ এ অংশে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
 
মানববন্ধনে বক্তারা বলেন, দ্রুত পদক্ষেপ গ্রহণ না করা হলে অতি শিগগিরই নদীগর্ভে বিলীন হতে পারে কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। একই সঙ্গে শত শত পরিবারের বসতভিটা ও ফসলি জমিও চরম হুমকির মুখে পড়বে।
 
এ সময় বক্তব্য দেন সমাজসেবক মোঃ শাহানুর রহমান সৈকত, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচগাছী ইউনিয়নের সদস্য সচিব মোঃ রাশেদ খান মিলন, ব্যবসায়ী মোঃ আনোয়ার হোসেন, মোঃ এনামুল হক, মোঃ ইয়াকুব আলী ও মোঃ আকতারুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
 
এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ রাকিবুল ইসলাম বলেন, সরেজমিন তদন্ত করে ভাঙনরোধে কার্যকরী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ