ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অপহরণ-মুক্তিপণের জালে হাজারো পরিবার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ১১:৩১:১৭
অপহরণ-মুক্তিপণের জালে হাজারো পরিবার অপহরণ-মুক্তিপণের জালে হাজারো পরিবার
নিজস্ব প্রতিনিধিঃ
গত দেড় বছরে একের পর এক অপহরণ, মুক্তিপণ আদায় ও সশস্ত্র দস্যু তৎপরতা বৃদ্ধির ধারাবাহিকতায় আবারও অস্থির হয়ে উঠেছে সুন্দরবন ও এর উপকূলীয় অঞ্চল। সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা এবং আশপাশের বিস্তীর্ণ বনাঞ্চল ঘিরে নতুন করে ছড়িয়ে পড়েছে দস্যু আতঙ্ক।

সুন্দরবন ঘিরে সাতক্ষীরা ও খুলনার উপকূল অঞ্চলের হাজারো পরিবার মাছ ধরা, কাঁকড়া আহরণ ও মধু সংগ্রহের ওপর নির্ভরশীল। দস্যু আতঙ্কে অনেকেই এখন বনে যেতে ভয় পাচ্ছেন। এতে তাদের জীবিকা ও ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সুন্দরবনের বিস্তীর্ণ জলপথ আবারও দস্যুদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে।

একসময় কঠোর অভিযান ও যৌথ বাহিনীর টানা তৎপরতায় যে দস্যুমুক্তির স্বস্তি ফিরেছিল, তা এখন আবার হারিয়ে গিয়ে পুরো অঞ্চলকে ঠেলে দিচ্ছে ভয়ংকর অনিশ্চয়তার দিকে। পশ্চিম সুন্দরবনের নদী-খাল, চর ও বনপথে সক্রিয় হয়ে উঠেছে একাধিক দস্যু বাহিনী, আর এতে জেলে, মৌয়াল ও বনজীবীদের জীবনে ফিরেছে ভয়, আতঙ্ক ও নিরাপত্তাহীনতা।

স্থানীয়দের অভিযোগ, অপহরণ, মুক্তিপণ আদায়, অস্ত্রের মুখে জিম্মি করা, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে চাঁদা আদায় এবং বনজীবীদের চলাচলের তথ্য সংগ্রহ করে নজরদারির মাধ্যমে পুরো উপকূলজুড়ে এখন চরম উদ্বেগ বিরাজ করছে। তাদের ভাষায়, সুন্দরবন আবারও ভয়ংকর পরিস্থিতির দিকে এগোচ্ছে।

সর্বশেষ গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুরের মধ্যে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি নদী-সংলগ্ন সুবদেব খাল, গুবদেব খাল ও ধান্যখালী চর এলাকায় অভিযান চালিয়ে আট বনজীবীকে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের দাবি, অপহরণকারীরা নিজেদের নানা ভাই/ডন বাহিনী ও ছোট জাহাঙ্গীর বাহিনী পরিচয় দেয়। পরে অপহৃতদের পরিবার ও মহাজনদের কাছে মোবাইল ফোনে যোগাযোগ করে মুক্তিপণ দাবি করা হয়। অপহৃতরা হলেন—শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের মীরগাঙ এলাকার নজরুল তরফদার, আব্দুর রহমান, ছোট ভেটখালী এলাকার আব্দুল আলিম গাজী, একই এলাকার হাবিবুর রহমান, আনোয়ারুল ইসলাম, আব্দুস সাত্তার, শাহিনুর রহমানসহ মোট আটজন বনজীবী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ