ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ফুলবাড়ী রেলস্টেশন সংস্কার এখন সময়ের দাবি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৭ ০০:৪৫:৪০
ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ফুলবাড়ী রেলস্টেশন সংস্কার এখন সময়ের দাবি ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী ফুলবাড়ী রেলস্টেশন সংস্কার এখন সময়ের দাবি

মো. হারুন-্উর-রশীদ, ফুলবাড়ী, (দিনাজপুর) প্রতিনিধি:

১৮৭৮ সালে ব্রিটিশ আমলে নির্মিত দিনাজপুরের ঐতিহ্যবাহী ফুলবাড়ী রেলস্টেশন এখন অবহেলা আর জরাজীর্ণঅবস্থার প্রতীকে পরিণত হয়েছে। প্রায় দুই শতাব্দীর পুরোনো এই স্টেশন একসময় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণযোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হলেও আধুনিকতার ছোঁয়া না লাগায় যাত্রীদের দুর্ভোগ দিন দিন বাড়ছে। স্থানীয়দের দাবি,দ্রুত স্টেশনটির সংস্কার আধুনিকায়নের উদ্যোগ নিতে হবে

 

স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও স্টেশনে উল্লেখযোগ্য কোনো উন্নয়ন হয়নি। প্রায় ২০ বছর আগে একবার প্লাটফর্মের টিন সংস্কার করা হলেও এরপর আর বড় ধরনের সংস্কার কাজ হয়নি। বর্তমানে স্টেশনটির অবকাঠামো নাজুক অবস্থায় রয়েছে

 

স্টেশনটিতে নেই কোনো বাউন্ডারি ওয়াল কিংবা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। প্লাটফর্ম নিচু হয়ে যাওয়ায় যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে চরম ভোগান্তিতে পড়তে হয়। যাত্রীসেবার জন্য ছোট একটি প্লাটফর্ম নির্মাণ করা হলেও সেখানে নেই কোনো ছাউনি।ফলে রোদ-বৃষ্টি উপেক্ষা করেই যাত্রীদের ট্রেনে উঠতে হয়

স্টেশনের বিভিন্ন অংশ অবৈধ দখলে চলে গেছে লেও অভিযোগ রয়েছে। প্লাটফর্মজুড়ে গড়ে উঠেছে অপরিকল্পিত দোকানপাট। বসার জন্য থাকা কয়েকটি চেয়ারও ভাঙাচোরা অবস্থায় পড়ে আছে। বিশ্রামাগারের দরজা-জানালা নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে

এখনও এই স্টেশনে ব্রিটিশ আমলের পুরোনো সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। আধুনিক রেল ব্যবস্থারকোনো ছাপ নেই এখানে। অথচ সময়ের সঙ্গে স্টেশনটির গুরুত্ব অনেক বেড়েছে। বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎ কেন্দ্র মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের বিরামপুর, পার্বতীপুর নবাবগঞ্জ এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই স্টেশন ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করছেন

স্থানীয় যাত্রী এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই স্টেশনে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা, নিরাপত্তা কিংবা মানসম্মত যাত্রীসেবা। তারা দ্রুত স্টেশনটির সংস্কার আধুনিকায়নের দাবি জানিয়েছেন

স্থানীয় এক যাত্রী বলেন, “এত গুরুত্বপূর্ণ একটা স্টেশনের অবস্থা খুবই খারাপ। বৃষ্টি হলে ভিজে ট্রেনে উঠতে হয়। দ্রুত সংস্কার দরকার।

আরেক যাত্রী বলেন, “ফুলবাড়ী স্টেশন দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে। কিন্তু বসার জায়গা নেই, নিরাপত্তাও নেই। সরকার যেন দ্রুত ব্যবস্থা নেয়।

অন্য এক স্থানীয় বাসিন্দা বলেন, “ব্রিটিশ আমলের ঐতিহ্যবাহী স্টেশন হলেও এখনো আধুনিক কোনো সুবিধা নেই। এটা খুবই দুঃখজনক।

সম্মিলিত নাগরিক সমাজ ফুলবাড়ী, দিনাজপুরের আহ্বায়ক মো. হামিদুল হক বলেন, “ফুলবাড়ী রেলস্টেশন বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন। বড়পুকুরিয়া, মধ্যপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন এলাকার মানুষ এই স্টেশন ব্যবহার করে। কিন্তু স্টেশনের পরিবেশ অবকাঠামো খুবই নাজুক। আমরা চাই সরকার দ্রুত এই স্টেশন আধুনিকায়ন করুক এবং সব আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করুক।

ঐতিহ্যের সাক্ষী প্রায় দুই শতাব্দীর পুরোনো ফুলবাড়ী রেলস্টেশন এখন আধুনিকায়নের অপেক্ষায়। স্থানীয়দের প্রত্যাশা, গুরুত্ব বিবেচনায় দ্রুত সংস্কার উন্নয়ন করা হবে এই ঐতিহ্যবাহী স্টেশনটির


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ