ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হাবিব মোস্তফার কথায় শরীফ-স্বরলিপির দ্বৈত গান ‘তুমি আসবে বলে’

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ২০:৩৬:৩১
হাবিব মোস্তফার কথায় শরীফ-স্বরলিপির দ্বৈত গান ‘তুমি আসবে বলে’ হাবিব মোস্তফার কথায় শরীফ-স্বরলিপির দ্বৈত গান ‘তুমি আসবে বলে’
নিজস্ব প্রতিনিধিঃ
প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ দীর্ঘদিন ধরে গান করলেও, সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন দেশ ও দেশের বাইরের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে দ্বৈতগান করে। তারই ধারাবাহিকতায় এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী স্বরলিপির সঙ্গে ‘তুমি আসবে বলে’ শিরোনামে একটি দ্বৈতগান প্রকাশ করেছেন তিনি। গানটির গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা, সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। ঈদুল আজহা উপলক্ষে ইব্রাহিম খলিলের নির্দেশনায় নান্দনিক ভিডিও আকারে ‘তিন তার’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হয়েছে। গানে মডেল হয়েছেন শরীফ ও স্বরলিপি। গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা জানানÑ শরীফের কণ্ঠে একটি অন্যরকম মায়া আছে, তার উচ্চারণভঙ্গি বেশ আকর্ষণীয়। অন্যদিকে স্বরলিপির গায়কীসত্তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। অসংখ্য ভক্তশ্রোতা রয়েছে তার গানের। সে কারণে ‘তুমি আসবে বলে’ গানটির বাণী রচনা এবং সুর সংযোজনের ক্ষেত্রে আমি ভীষণ যত্নশীল ছিলাম। শ্রোতাদের মনে ভালোবাসার অনুরণন সৃষ্টি করা আমার উদ্দেশ্য ছিল। গানটি তাদের হৃদয় গভীরে স্পর্শ করতে পারলেই আমার শ্রম সার্থক হবে। কণ্ঠশিল্পী শরীফ বলেন, ভালোবাসা একটি পবিত্র অনুভূতির বিষয়। প্রিয়জনকে কাছে পাবার ব্যাকুলতা কখনোই ভাষায় প্রকাশ করা যায় না, তাকে হৃদয়তন্ত্রীর সুরবীণায় বাজাতে হয়। ‘তুমি আসবে বলে’ গানের কথা ও সুরের সঙ্গে একাত্ম হয়ে আমি সেই অব্যক্ত অনুভূতিকেই প্রকাশ করার চেষ্টা করেছি মাত্র। এই গানে কণ্ঠশিল্পী স্বরলিপির যুক্ত হওয়া গানটিকে অনন্য মাত্রায় উত্তীর্ণ করবে বলে আমি বিশ্বাস করি। কণ্ঠশিল্পী স্বরলিপি বলেন, সহজ কথার-মিষ্টি সুরের-পরিচ্ছন্ন মিউজিকের গান ‘তুমি আসবে বলে’। গানটির মধ্যে একটি দোলা রয়েছে, যা শোনামাত্রই শ্রোতারাও একসঙ্গে গেয়ে উঠবেন এই গান। সহশিল্পী শরীফ চমৎকার গেয়েছেন। যারা আমার গানের জন্য অপেক্ষা করেন, তাদের ঈদানন্দ রাঙিয়ে দিতে এই গান উপহার দিলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ