ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে ইউপি সদস্য মনজুরুল আলম খানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ২০:৩৫:১৬
কাউখালীতে ইউপি সদস্য মনজুরুল আলম খানের ইন্তেকাল কাউখালীতে ইউপি সদস্য মনজুরুল আলম খানের ইন্তেকাল
 
কাউখালী প্রতিনিধি
 
পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুরী ইউনিয়নের পূর্ব আমরাজুরী ও মাগুরা গ্রামের (৫ নং ওয়ার্ড) ইউপি সদস্য মনজুরুল আলম খান (৭০) শুক্রবার দুপুরে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার রাতেই জানাজার নামাজ শেষে পূর্ব আমরাজুরী গ্রামের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
মনজুরুল আলম খান দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখতেন। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
 
তার মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ