ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১৮:১০:৪০
দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল দলের নাম আগে ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল
নিজস্ব প্রতিনিধিঃ
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। শনিবার রাজশাহীতে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে তিনি এ কথা বলেন।


পদ্মা ব্যারাজ উদ্বোধন করায় সরকারকে ধন্যবাদ জানান জামায়াত আমির। সেই সঙ্গে তিনি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার আহ্বানও জানান। তিনি বলেন, কারো রক্তচক্ষুর দিকে না তাকিয়ে অবশ্যই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে।


ডা. শফিকুর রহমান বলেন, আমাদেরকে দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে। তাদেরকে ধরে পুলিশের কাছে সোপর্দ করতে হবে। দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদেরকেই কাজ করতে হবে। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, দলের নাম ছিলো জাতীয়তাবাদী দল, এখন হয়েছে চাঁদাবাজির দল। জনগণ বিশ্বাস করতে বাধ্য হবে যে, দলটির মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত সবাই চাঁদাবাজ।

সকাল ৮টার দিকে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে রাজশাহীতে পৌঁছান বিরোধী দলীয় নেতা ও ডা. শফিকুর রহমান। সমাবেশে সভাপতিত্ব করেন রফিকুল ইসলাম খান। এছাড়াও সমাবেশে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি এনসিপির একাধিক নেতাকর্মীকেও রাজশাহীতে আসেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ