ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্রের মুখে বাদাম ব্যবসায়ীদের জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১৮:০৮:০২
অস্ত্রের মুখে বাদাম ব্যবসায়ীদের জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট অস্ত্রের মুখে বাদাম ব্যবসায়ীদের জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট
নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চরচারতলা এলাকায় মেঘনা নদীতে অস্ত্রের মুখে বাদাম ব্যবসায়ীদের জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট করা হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চন্ডিবের এলাকায় তিন ভাই মাসুম আহমেদ, শামীম আহমেদ ও ফরহাদ আহমেদের ভৈরব বাজারে ‘এন এম ব্রাদার্স’ নামে একটি বাদামের ব্যবসাপ্রতিষ্ঠান আছে। ভোর সোয়া পাঁচটার দিকে প্রতিষ্ঠানের ব্যবস্থাপকসহ ১০ কর্মচারীকে নিয়ে তারা ভৈরব বাজার ঘাট থেকে নৌকায় নবীনগরের বাইশমৌজা বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। সকাল ৬টার দিকে তাদের নৌকা চরচারতলা এলাকায় পৌঁছালে আরেকটি নৌকায় ডাকাত দল হামলা চালায়। এ সময় ৩৫ লাখ টাকা লুট করে নিয়ে যায়। খবর নৌ পুলিশ স্পিডবোটে করে ঘটনাস্থলে যায়। তারা ব্যবসায়ীদের উদ্ধার করে নিয়ে আসে।

এন.এম. ব্রাদার্সের অন্যতম পরিচালক শামীম আহমেদ জানান, বাইশমৌজা বাজারে এপ্রিল থেকে জুন পর্যন্ত পাইকারি বাদাম বিক্রি হয়। সপ্তাহে শনি ও মঙ্গলবার বাজার বসে। তারাা প্রায় পাঁচ বছর ধরে ওই বাজার থেকে বাদাম ক্রয় করেন। ঘটনার সময় নৌকায় তারা মোট ১৫ জন ছিলেন। ডাকাত ছিল ছয়জন। তারা প্রায় ১০ মিনিট তাদের নৌকায় অবস্থান করে। টাকা লুট শেষে যাওয়ার সময় তাদের নৌকার ইঞ্জিনটি বিকল করে দিয়ে যায়।

ভৈরব নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান চৌধুরী বলেন, ঘটনাটি ভৈরব থানার অর্ন্তভুক্ত নয়। সংশ্লিষ্ট থানায় মামলার প্রস্তুতি চলছে। তবে ডাকাত দলটিকে ধরতে তারাও অভিযানে নেমেছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ