ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​কেন্দুয়ায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১৬:৫৬:২৯
​কেন্দুয়ায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিনের মৃত্যু ​কেন্দুয়ায় সংঘর্ষে আহত আওয়ামী লীগ নেতা রহিম উদ্দিনের মৃত্যু

স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার বলাইশিমুল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (নিষিদ্ধ সংগঠন) বলাইশিমুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিম উদ্দিন ( ৮০)। শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে বলাইশিমুল গ্রামে ধান শুকানোকে কেন্দ্র করে একই পাড়ার জসিম উদ্দীন গংদের সাথে  দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ থেকে ১২ জন আহত হন। গুরুতর আহত রহিম উদ্দিনকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৫ মে) রাতে তার মৃত্যু হয়।

ঘটনার পর (নিষিদ্ধ সংগঠন) কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, রহিম উদ্দিন টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। তিনি দাবি করেন, সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। তবে এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, ঘটনার পর থেকেই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের জন্য শাহবাগ থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ