ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১৫:৫৯:১৫
বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ আটক ৩ বকশীগঞ্জে ১ হাজার ইয়াবাসহ আটক ৩
নিজস্ব প্রতিবেদক
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা এবং স্বামী স্ত্রীসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার মধ্য রাতে উপজেলার নিলাখিয়া ইউনিয়নের সলইমন্ডল পাড়া এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সলইমন্ডল পাড়া গ্রামের আবদুল বারেকের বাড়িতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ ।

অভিযানের সময় ১ হাজার ইয়াবা জব্দ করে পুলিশ। এ সময় তিন মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, বকশীগঞ্জ উপজেলার জানকিপুর সলইমন্ড পাড়া গ্রামের আবদুল বারেকের ছেলে আরিফ হোসেন (৩০), তার স্ত্রী রহিমা বেগম (২৫) ও কক্সবাজার জেলার রামু থানার আবদুল মান্নান (৪২)।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। মামলা শেষে শনিবার তাদের জামালপুর কোর্টে পাঠানো হলে আদালত আসামিদের কারাগারে পাঠায়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ