নাইক্ষ্যংছড়িতে উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ
নাইক্ষ্যংছড়িতে উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীরের শপথ
হেলাল উদ্দীন (মিঞাজী) নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার জামায়াতে ইসলামীর (রুকন) সদস্য ও সম্মলনে ২০২৬ সেশনের নবনির্বাচিত উপজেলা আমীর মোহাম্মদ আবু নাসের শপথ গ্রহন করেছেন।
শনিবার (১৬মে ) সকাল ১১ টায় রেষ্ট হাউজ হল রুমে নবনির্বাচিত আমিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত আমির মোহাম্মদ আবু নাসের কে শপথ বাক্য পাঠ করান বান্দরবান জেলা জামায়েতে ইসলামের আমীর এস,এস আব্দুচ ছালাম আজাদ
নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতে ইসলামীর আমির এবং (রুকন) সদস্য সম্মলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মসলিশে শুরা সদস্য ও বান্দরবান জেলা জামায়াতের আমীর এস,এম আব্দুচ ছালাম আজাদ, আদর্শ শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যাপক আহমেদ হাসান
নবনির্বাচিত আমীর মোহাম্মদ আবু নাসের শপথ গ্রহণ শেষে দায়িত্বভার গ্রহন করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। এসময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য উপজেলার সকল দায়িত্বশীলদের সহযোগিতা কামনা করেছেন।
এই সময় নবনির্বাচিত আমীর মোহাম্মদ আবু নাসের সকল (রুকন) সদস্যদের সম্মতিক্রমে উপজেলা সেক্রেটারি মনোনীত করেন এড. মোহাম্মদ হামিদুল হক।
আরও উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল,সহ সভাপতি মাহমুদুল হক বাহাদুর, কর্মরত সংবাদকর্মী আব্দুল হামিদ প্রমূখ।
নিউজটি আপডেট করেছেন :
[email protected]
কমেন্ট বক্স