ঢাকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরান ও পাকিস্তানের নাবিকরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১৫:১০:৫৪
দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরান ও পাকিস্তানের নাবিকরা দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক ইরান ও পাকিস্তানের নাবিকরা
নিজস্ব প্রতিবেদক
অবশেষে দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রের হাতে আটক পাকিস্তান ও ইরানের নাবিকরা। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার একথা জানিয়েছেন। তিনি জানান, সিঙ্গাপুরের নিকটবর্তী জলসীমায় আটকে পড়া ২০ ইরানি ও ১১ পাকিস্তানি নাবিককে দেশে ফেরানোর কাজ সফল হয়েছে।

দার বলেছেন, শুক্রবার ইসলামাবাদগামী একটি ফ্লাইটে ওঠার আগে নাবিকদের সিঙ্গাপুর থেকে বিমানে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। সামাজিকমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে দার লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, গভীর সমুদ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে আটক জাহাজে থাকা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ ইরানের ২০ নাগরিকের পাশাপাশি ১১ পাকিস্তানি নাগরিককে সিঙ্গাপুরের মাধ্যমে দেশে ফেরাতে আমরা সফল হয়েছি।’

তিনি আরো জানান, ‘সকলেই সুস্থ ও মানসিকভাবে সতেজ আছেন। বিদেশে থাকা পাকিস্তানিদের বিশেষ করে যারা দুর্দশার মধ্যে আছেন, তাদের কল্যাণ ও মঙ্গল আমাদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
,  

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ