ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১৩:০০:৫৯
ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মোঃ অপু খান চৌধুরী।। 
 
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক তিনটি অভিযানে মোট ৪২৬ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) সৈকত মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় উপজেলার ৬ নম্বর ব্রাহ্মণপাড়া ইউনিয়নের নাইঘর এলাকার পান্ডা বাড়ি ব্রিজ (ভাঙাব্রিজ) সংলগ্ন এলাকা থেকে কবির হোসেন (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। কবির হোসেন উপজেলার সাহেবাবাদ গ্রামের আলফাজের ছেলে।
 
একই দিন সন্ধ্যায় এসআই (নিরস্ত্র) আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের চৌব্বাস কেন্দ্রীয় ঈদগাহের সামনে অভিযান চালিয়ে মো. খোকন মিয়া (৩৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। তাঁর কাছ থেকে ১১৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। খোকন মিয়া উপজেলার দেউশ গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে।
 
এ ছাড়া রাতে এসআই (নিরস্ত্র) মোহাম্মদ মাহতাব হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে দক্ষিণ তেতাভূমি অনন্তপুর এলাকায় অভিযান চালিয়ে মো. হৃদয় প্রকাশ ওমর ফারুক (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। এ সময় তাঁর কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি উপজেলার নাইঘর এলাকার রাজা মিয়ার ছেলে।
 
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ