ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১২:৪১:৩০
রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে: তথ্যমন্ত্রী রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমরা পরিবর্তন করতে চাই। এজন্য আমাদের রাষ্ট্র ও সমাজকে মেরামত করতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে করণীয় নির্ধারণ করতে হবে। দেশের গৌরবময় ইতিহাস যেমন মানুষ দেখেছে, তেমনি সংকট ও দুরাবস্থার অভিজ্ঞতাও জাতিকে আরও প্রজ্ঞাবান করেছে।


শনিবার (১৬ মে) সকালে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ আয়োজিত জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

 
তথ্যমন্ত্রী বলেন, কিছু কাজ মানবকল্যাণের তাগিদ থেকে করা হয়, আর বিত্তবান হওয়ার পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন বিষয়। শিল্প-সাহিত্য ও চলচ্চিত্রের সঙ্গে যুক্তদের এ বিষয়টি স্পষ্টভাবে অনুধাবন করে কাজ করতে হবে।


সমাজ পরিবর্তনের প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের রোডম্যাপ শুধু চলচ্চিত্র আন্দোলনের না হয়ে সমাজ পরিবর্তনের জন্যও হওয়া উচিত। তবে কোনো গোষ্ঠীগত আদর্শের ভিত্তিতে নয়। কারণ, আদর্শভিত্তিক পরিবর্তন অনেক সময় গোষ্ঠীর স্বার্থে সবকিছুকে ‘প্রোপাগান্ডা মেশিনে’ পরিণত করে ফেলে। গোষ্ঠীর দাস মুক্তবুদ্ধির অধিকারী হতে পারে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ