নিজস্ব প্রতিবেদক
র্যাবের অভিযানে নীলফামারী জেলার সৈয়দপুর থানার অপহরণ মামলার ভিকটিম উদ্ধারপূর্বক প্রধান আসামি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানা এলাকা হতে গ্রেফতার।
র্যাব প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনসহ অপহরণ, হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এছাড়াও নারী ও শিশুদের প্রতি সহিংসতার মতো স্পর্শকাতর বিষয়গুলোতে র্যাব অত্যন্ত পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে থাকে।
বাদী মোঃ এনামুল হক (৪২) এর দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায় য়ে, বাদীর মেয়ে ভিকটিম সৈয়দপুর থানাধীন শিপাইগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। ভিকটিম বিদ্যালয়ে যাওয়া আসার পথে ধৃত আসামি বিভিন্ন সময় প্রেম ভালোবাসার প্রস্তাবসহ মিথ্যা বিবাহের প্রলোভন দিয়ে আসছিলো। ভিকটিম উক্ত প্রস্তাবে রাজি না হলে ধৃত আসামি ভিকটিমকে অপহরণের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। পররর্তীতে ভিকটিম তার পরিবারকে উক্ত ঘটনা জানালে ভিকটিমের পিতা বাদী ধৃত আসামিকে সতর্ক করেন। ধৃত আসামি বাদীর কথা গুরুত্ব না দিয়ে পুনরায় ভিকটিমকে অপহরণের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে। এরই ধারাবাহিকতায় ইং ০৭-০৫-২০২৬ তারিখ দুপুর ০১. ১৫ ঘটিকায় বিদ্যালয় হতে পরীক্ষা শেষে নিজ বাড়ীর উদ্দেশ্যে রওনা করলে ধৃত আসামি ও তার সহযোগী ২/৩ জন অজ্ঞাতনামা আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে অপহরণ করে মাইক্রোবাসযোগে অজ্ঞাতনামা স্থানে নিয়ে যায়। বাদী তার মেয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে যোগাযোগ করে জানতে পারেন যে, ভিকটিম ধৃত আসামির বাড়ীতে আছে। বাদী তার মেয়ে ভিকটিমকে উদ্ধারের জন্য ধৃত আসামির বাড়ীতে গেলে ধৃত আসামি এবং তার সহযোগী আসামিগণ বাদীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে ধৃত আসামির বাড়ী হতে বাদীকে বের করে দেয়। গত ইং ১১/০৫/২০২৬ উক্ত ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নীলফামারী জেলা সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন। যার মামলা নং-২১।
। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে আসামিগণ চতুরতার সাথে আত্মগোপনে ছিলো। ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং ভিকটিম উদ্ধার ও আসামি গ্রেফতারে সচেষ্ট হয়।
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি যৌথ চৌকস আভিযানিক দল ইং ১৪/০৫/২০২৬ তারিখ রাত ০৮.৩০ ঘটিকার সময় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন মদনপুর এলাকায় অভিযান পরিচালনা করে নীলফামারী জেলার সৈয়দপুর থানার অপহরণ মামলার প্রধান আসামি ১। মোঃ সুমন আলী (২০), পিতা- মোঃ সফর উদ্দিন@ সাহআলী, সাং- পশ্চিম বেলপুকুর ডাঙ্গাপাড়া, থানা- সৈয়দপুর, জেলা- নীলফামারী'কে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য ভিকটিম ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এই ধরণের প্রতিটি অপহরণ, হত্যা, ধর্ষণসহ সকল অপরাধ প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য দৃঢ়প্রত্যয়ের সাথে কাজ করছে এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে।