ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজে মার্কিন প্রস্তাবের সমালোচনায় চীন, ফের ভেটোর ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১২:১৮:৩৭
হরমুজে মার্কিন প্রস্তাবের সমালোচনায় চীন, ফের ভেটোর ইঙ্গিত হরমুজে মার্কিন প্রস্তাবের সমালোচনায় চীন, ফের ভেটোর ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি বিষয়ে যুক্তরাষ্ট্রের সমর্থনপুষ্ট ও বাহরাইনের উত্থাপিত একটি প্রস্তাবের তীব্র সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ফু চং।

এই প্রস্তাবের বিষয়বস্তু এবং সময় কোনোটিই সঠিক নয় উল্লেখ করে তিনি বলেন, এ ধরনের প্রস্তাব পাস করা কোনোভাবেই সহায়ক হবে না।

খসড়া প্রস্তাবটিতে ইরানের প্রতি হরমুজ প্রণালিতে হামলা ও মাইন স্থাপন বন্ধের দাবি জানানো হয়েছে।

তবে কূটনীতিকদের মতে, প্রস্তাবটি ভোটে দেওয়া হলে রাশিয়া ও চীন আবারো ভেটো ক্ষমতা প্রয়োগ করতে পারে।

ইরানের প্রতি একপেশে বা পক্ষপাতমূলক আচরণের যুক্তি দেখিয়ে গত মাসেও দুই দেশ যুক্তরাষ্ট্র সমর্থিত একই ধরনের একটি প্রস্তাবে ভেটো দিয়েছিল।

জাতিসংঘের সংবাদ বিষয়ক নিউজ পোর্টাল 'পাসব্লু'-তে প্রকাশিত একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার ক্লিপে চীনের দূত ফু চং বলেন, ‘আমরা মনে করি না এর বিষয়বস্তু সঠিক, এবং এর সময়টাও সঠিক নয়।’

তিনি আরো বলেন, ‘আমাদের এখন যা প্রয়োজন, তা হলো উভয় পক্ষকে একটি আন্তরিক ও গম্ভীর আলোচনায় বসার জন্য আহ্বান জানানো, যা এই সমস্যার সমাধান করতে পারে।’

বিবৃতির শেষাংশে ফু চং স্পষ্ট করে বলেন, ‘তাই এই পর্যায়ে একটি প্রস্তাব পাস করা কোনো উপকারে আসবে বলে আমরা মনে করি না।
 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ