ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১১:৫৪:৩০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ২ নম্বর ব্রিজ সংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

শুক্রবার (১৫ মে) রাত আনুমানিক ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল থেকে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে চাউলবোঝাই একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের ফলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় জনগণ ও হাইওয়ে পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহতদের মধ্যে বাসের চালক ও হেলপার রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এক্সপ্রেসওয়ের ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি সৃষ্টি হলেও পরে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

শিবচর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানায়, দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ পরিচালনা করা হয় এবং ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক নিশ্চিত করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ