ঢাকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় সহযোগিতা করছে যুক্তরাজ্য: করবিন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১১:৪৭:৩৮
ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় সহযোগিতা করছে যুক্তরাজ্য: করবিন ফিলিস্তিনে ইসরাইলের গণহত্যায় সহযোগিতা করছে যুক্তরাজ্য: করবিন
নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ফিলিস্তিন নীতির কড়া সমালোচনা করেছেন ব্রিটিশ রাজনীতিবিদ ও পার্লামেন্ট সদস্য জেরেমি করবিন। সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ৭৮ বছর আগে আট লাখ ফিলিস্তিনিকে তাদের বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছিল, আর তা সম্ভব হয়েছিল যুক্তরাজ্যের কারণে।

পোস্টে তিনি আরো লেকেন, ‘আজ ইসরাইল গাজায় গণহত্যা চালাচ্ছে। আর তা সম্ভব করেছে যুক্তরাজ্য।’ নাকবা দিবসের ৭৮ তম বার্ষিকী উপলক্ষে তিনি এ পোস্টে দেন।

তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ৭৮ বছর ধরে সহযোগিতা করছে যুক্তরাজ্য।

তিনি লেখেন, ‘নাকবার ৭৮ বছর - ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধে ব্রিটিশদের ৭৮ বছরের সহযোগিতা।’

এই নাকবা দিবসের উৎপত্তি ১৯৪৮ সালের ১৫ মে শুরু হওয়া আরব-ইসরাইল যুদ্ধ থেকে।

তার একদিন আগে, ১৪ মে ইসরাইল নিজেদের ঘোষণা করে স্বাধীন রাষ্ট্র হিসেবে।

সেসময় ওই এলাকা ছিল ব্রিটেনের নিয়ন্ত্রণে। ম্যান্ডেট প্যালেস্টাইন নামে তখন সেখানে এক বিশেষ ব্যবস্থা চালু ছিলো। সেটি যখন প্রায় শেষ হওয়ার পথে তখনই ইসরাইলকে ঘোষণা করা হয় স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে।

যে এলাকায় ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়, ইসরাইলি বাহিনী সেখান থেকে বেশিরভাগ আরবকে বহিষ্কার করে, কিম্বা তারা সেখান থেকে পালিয়ে যায়।

প্রতিবছরই ফিলিস্তিনিরা এই নাকবা দিবসে প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে। দিবসটি উপলক্ষে তারা জড়ো হয় ইসরাইলি সীমান্তের কাছে। এবং দিনটিকে ঘিরে ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ