ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১১:১৬:২০
হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প হরমুজকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না: ট্রাম্প
নিজস্ব প্রতিবেদক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি অবশ্যই খোলা থাকবে। ইরানকে এই কৌশলগত জলপথকে ‘অস্ত্র হিসেবে’ ব্যবহার করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

 
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘হরমুজ প্রণালি খোলা থাকবে এবং আমরা নিশ্চিত করব যে ইরানিদের কাছে পারমাণবিক অস্ত্র থাকবে না এবং বিশ্ব স্থিতিশীল থাকবে।’


ট্রাম্প আরো বলেন, চীন তার ৪০ শতাংশ তেল সরবরাহের জন্য এই প্রণালির ওপর নির্ভরশীল। তিনি অভিযোগ করেন, অতীতে তেহরান চাপ প্রয়োগের কৌশল হিসেবে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছিল।

তিনি বলেন, ‘ইরান অতীতে হরমুজ প্রণালি বন্ধ করেছে এবং এটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে।’ তিনি আরো যোগ করেন, ‘তেহরান আমার বিরুদ্ধে হরমুজ প্রণালিকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারবে না।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ