ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শাহরাস্তি জামায়াতের বিবৃতি

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৬ ১০:৩২:০৪
প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শাহরাস্তি জামায়াতের বিবৃতি প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শাহরাস্তি জামায়াতের বিবৃতি
নিজস্ব প্রতিবেদক
শনিবার ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসছেন। দুপুর ১২টায় প্রধানমন্ত্রী শাহরাস্তি উপজেলার খোদ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন এবং জনসভায় বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে জেলাজুড়ে সর্বস্তরের মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রশাসন ও দলীয়ভাবে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর আগমনের সফলতা কামনা করে শাহরাস্তি উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। শুক্রবার উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল স্বাক্ষরিত বিবৃতিতে প্রধানমন্ত্রীর সফরের সার্বিক সফলতা কামনা করা হয়।

 
বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর আগমন চাঁদপুরবাসীর জন্য আনন্দের ও গর্বের তার আগমন উপজেলার উন্নয়নে মাইলফলক হিসেবে কাজ করবে। পাশাপাশি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি তুলে ধরা হয়েছে বিশেষ করে শাহরাস্তি হাসপাতালটিকে আধুনিকায়ন ও ১০০ শয্যায় উন্নীতকরণ, একটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, এলাকায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে একটি ইপিজেড নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা।

 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ