ঢাকা , মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ , ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

​গলাচিপায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ২১:৪৪:০৫
​গলাচিপায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ​গলাচিপায় সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় সুবিধাবঞ্চিত ও পথশিশুদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিএইচডিও (কমিউনিটি অ্যান্ড হেলথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)।
শুক্রবার বিকেলে পৌর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের হাতে খাতা, কলম, বইসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। সমাজের পিছিয়ে পড়া শিশুদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
এসময় সংগঠনের সভাপতি হুজ্জাতুল ইসলাম বলেন, শিক্ষাই একটি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রধান হাতিয়ার। সমাজের সকল শিশুর শিক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সিএইচডিও ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে। 

শিক্ষাসামগ্রী পেয়ে শিশুদের মাঝে আনন্দের ছাপ দেখা যায়। স্থানীয় অভিভাবকরাও সংগঠনটির এ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ