ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ২১:২৯:০৪
​মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে ​মাধবপুরে বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: 

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১নং ধর্মঘর ইউনিয়নের বৈষ্ঠবপুর গ্রামে ৩ সন্তানের জননী ও স্থানীয় বাউল শিল্পী ডিজে সুমাইয়া স্বামী-সন্তান রেখে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী সন্তোষপুর গ্রামের এক যুবকের সঙ্গে পূর্বপরিচয়ের সূত্র ধরে গত রবিবার (১০ মে) তিনি পালিয়ে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় মা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার তিন সন্তান।

স্বামী খোকন মিয়া জানান, ২০১৬ সালে তাদের বিয়ে হয় এবং প্রায় ১০ বছর ধরে সংসার করে আসছিলেন তারা। গান-বাজনা করেই চলত তাদের সংসার। তার দাবি, আগে থেকেই ওই যুবকের সঙ্গে সুমাইয়ার সম্পর্ক ছিল। ঘটনার পর থেকে সুমাইয়ার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান খোকন মিয়া। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, অভিযোগ পেলে গ্রাম আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। স্বামী খোকন মিয়া জানিয়েছেন, তিনি থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ