ঢাকা , বুধবার, ১০ জুন ২০২৬ , ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ২০:৩৭:৫৬
মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
নেত্রকোনার কেন্দুয়া উপজেলাতে বজ্রপাতে এনামুল হক (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে উপজেলার মাসকা হাওরে এ ঘটনা ঘটে।

নিহত এনামুল হক মাসকা গ্রামের বকুল মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে এনামুল হক মাসকা হাওর এলাকায় মাছ ধরতে যান। এ সময় হঠাৎ শুরু হওয়া বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই এনামুল হকের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাকসুদ বলেন, বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ঘটনাটি নথিভুক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে শোক ও সমবেদনা জানাচ্ছেন অনেকে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ