ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ১৫:৪৯:৫৯
​গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার ​গলাচিপায় মা-ছেলেসহ ৪ ইয়াবা কারবারী গ্রেপ্তার

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৭২৯০ টাকা, তিনটি মোবাইল ও মা-ছেলেসহ ৪ কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের চৌদ্দকানি গ্রামের গুরিন্দা বাজার সংলগ্ন মো. মিজানুর রহমান মিয়াজীর বসত ঘরের মধ্য হতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলোন সিকদার।

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের ছোট চৌদ্দকানি গ্রামের মো. মিজানুর রহমান মিয়াজীর স্ত্রী রোকেয়া বেগম (৪৭) ও ছেলে মো. ইমন মিয়াজী (২৩), মো. খালেক সর্দারের ছেলে মো. শাকিল সর্দার (১৯) এবং চিকনিকান্দি ইউনিয়নের কোটখালী গ্রামের মো. মাহবুব সিকদারের ছেলে মো. রিয়াজ মাহমুদ ইভান (২৫)। 

পুলিশ জানায়, ইমন ঢাকায় বাসের হেল্পারী করতে গিয়ে মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়ে। মাদক সেবন থেকে শুরু করে তিনি এখন তার গ্রামের বাড়িতে মাদক কারবারী সিন্ডিকেট গড়ে তুলেছেন। ইমনের মা রোকেয়া বেগমও এ মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন। ওই এলাকায় ইমন মাদকের ডিলার হিসেবে পরিচিত। 

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলোন সিকদার বলেন, গ্রেফতারকৃত চারজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ