ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় র‌্যাবের অভিযানে বি কোম্পানির সদস্য ও একাধিক অস্ত্র মামলাসহ ০৫ মামলার আসামি, সন্ত্রাসী ইমন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৫ ১৩:২২:০০
খুলনায় র‌্যাবের অভিযানে বি কোম্পানির সদস্য ও একাধিক অস্ত্র মামলাসহ ০৫ মামলার আসামি, সন্ত্রাসী ইমন গ্রেফতার খুলনায় র‌্যাবের অভিযানে বি কোম্পানির সদস্য ও একাধিক অস্ত্র মামলাসহ ০৫ মামলার আসামি, সন্ত্রাসী ইমন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক

খুলনায় র‌্যাবের অভিযানে বি কোম্পানির সদস্য ও একাধিক অস্ত্র মামলাসহ ০৫ মামলার আসামি, সন্ত্রাসী ইমন গ্রেফতার
 
র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
 
 এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ই মে ২০২৬ তারিখ, রাত ১১:১০ ঘটিকার সময় র‌্যাব-০৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানা এলাকায় অভিযান পরিচালনা করে খুলনার কুখ্যাত "বি কোম্পানির" সদস্য ও সন্ত্রাসী ১। মোঃ ইমন মোল্লা (২৯), পিতা: মোঃ মাসুদ মোল্লা, সাং: রায়েরমহল ইসলামনগর রোড, থানা: হরিণটানা, জেলা: খুলনাকে গ্রেফতার করে। 
 
 আসামি মোঃ ইমন মোল্লার পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, খুলনা মহানগরীর আড়ংঘাটা, সোনাডাঙা ও হরিণটানা থানায় তার বিরুদ্ধে ১টি হত্যা চেষ্টা মামলা, ০১টি অস্ত্র আইনে মামলা, ০১টি নারী ও শিশু আইনে মামলা, ০১টি খুনের উদ্যোগসহ চুরি তৎসহ অস্ত্র আইনে মামলা এবং ০১টি মাদক মামলাসহ মোট ০৫টি মামলার তথ্য রয়েছে। 
 
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে খুলনা মহানগরীর হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ