ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

​মাদকসেবীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এস আই ক্লোজড

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ২২:০১:৫৮
​মাদকসেবীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এস আই ক্লোজড ​মাদকসেবীর কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে এস আই ক্লোজড

আব্দুল্লাহ আল নোমান 


ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শাহরিয়ার ফয়সাল নামে এক মাদকসেবীকে আটকের পর তার কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে জালাল উদ্দিন নামের এক এস.আই কে ক্লোজড  হয়েছেন।


১০ মে রোববার, পুলিশ সুপারের নির্দেশে তাকে পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়।


জানা যায়, উপজেলার সৈয়দভাকুরী গ্রামের মৃত জাহাঙ্গীরের পুত্র মাদকাসক্ত শাহরিয়ার ফয়সাল নেশার টাকা যোগাতে তার পরিবারকে নানান ভাবে  অত্যাচারে অতিষ্ঠ করে তুলে। এর আগে মাদক সেবনের অভিযোগে ফয়সাল একাধিকবার গ্রেপ্তারও হন। 


মাদক সেবনের দায়ে ফয়সালকে  আটক করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের এস.আই জালাল উদ্দিন।  মাদক মামলায় তাকে গ্রেপ্তার করলেও ভিন্ন

ধারায় তাকে আদালতে প্রেরণ করা হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার সৃষ্টি হয়।


ভুক্তভোগী পরিবার, বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবুকে জানালে, তিনি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন।


শাহরিয়ার ফয়সালের মা দিপালী খানম জানান, কৌশলে সম্পত্তি লিখে নিতে প্রতিবেশী আজিজুল হক রিটু, এসআই জালালকে ২ লাখ টাকা দেয়। পরে পরিবারের কাছ থেকে এস.আই জালাল রিটুর টাকা  আদায়ে একাধিকবার বাড়িতে এসে আমাকে ও আমার পুত্রবধূকে গ্রেপ্তারের হুমকি দেয়। আমি নিরুপায় হয়ে এমপিকে বিষয়টি জানাই।


ফয়সালের স্ত্রী নিলীমা জানান, এস.আই জালাল উদ্দিন রিটুর টাকা পরিশোধের জন্য একাধিক পুলিশ সদস্য নিয়ে আমাকে এবং আমার শ্বাশুড়িকে বাড়িতে এসে বারবার শাসিয়ে যায়।


এ ব্যাপারে আজিজুল হক রিটুর কাছে জানতে চাইলে তিনি বলেন, ফয়সাল আমার কাছ থেকে জমি বিক্রির বায়না হিসেবে ২ লাখ টাকা নিয়ে জমি লিখে না দেওয়ায় আমি থানায় অভিযোগ করেছি।


টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করে ক্লোজড হওয়া এস.আই জালাল উদ্দিন বলেন, জমি সংক্রান্ত অভিযোগের বিষয় মিট মীমাংসার জন্য দুই পক্ষকে থানায় আসতে বলি।

 


ওসি রবিউল আজম জানান, অভিযোগের তদন্ত করতে এস.আই জালালকে দায়িত্ব দেয়া হয়। টাকা লেনদেনের বিষয়ে আমাকে কেউ জানায়নি। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে তাকে তাৎক্ষণিক পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ