ঢাকা , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ , ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিমানবন্দরে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন গোলাম আযম সৈকত ও বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ২১:১২:২৬
বরিশাল বিমানবন্দরে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন গোলাম আযম সৈকত ও বিএনপি নেতাকর্মীরা বরিশাল বিমানবন্দরে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানালেন গোলাম আযম সৈকত ও বিএনপি নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
বরিশাল বিমানবন্দরে আজ বিকেলে নবনির্বাচিত সংসদ সদস্য জীবা আমিনা খানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঝালকাঠি-১ আসনের গণমানুষের নেতা ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আযম সৈকতসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিমানবন্দরে পৌঁছানোর পর নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। উপস্থিত নেতাকর্মীরা তাকে অভিনন্দন জানিয়ে আসন্ন দিনগুলোতে জনগণের সেবায় নিবেদিত থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

শুভেচ্ছা বিনিময়কালে গোলাম আযম সৈকত নবনির্বাচিত এমপির সফলতা কামনা করে বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাওয়ার পথে সবসময় পাশে থাকবে নেতাকর্মীরা।

এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পুরো বিমানবন্দর এলাকা তখন উৎসবমুখর হয়ে ওঠে।

নবনির্বাচিত সংসদ সদস্য জীবা আমিনা খানও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ