ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৮:০৬:২৯
পিরোজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন পিরোজপুরে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরে শিশু ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান এ রায় দেন। রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাস করে কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।


দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার মঠবাড়িয়া উপজেলার কবুতরখালী গ্রামের সুলতান সরদারের ছেলে মো. নজরুল ইসলাম সরদার ও মোসলেম হাওলাদারের মেয়ে মোসা. গোলাপী বেগম।

 
আদালত সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার উত্তর সোনাখালী গ্রামের ভিক্ষাবৃত্তি করা মানসিক প্রতিবন্ধী পিতা-মাতার ভুক্তভোগী শিশুটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী। ২০১৬ সালের ১৭ আগস্ট দুপুরে স্কুল ছুটির পর শিশুটি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করে। পরে তার খালা ও প্রতিবেশীরা তাকে স্কুল সংলগ্ন এলাকার পাশে দেখতে পান এবং বাড়িতে নিয়ে আসেন। জিজ্ঞাসাবাদে শিশুটি জানায়, তাকে চানাচুর ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসামি নজরুল ইসলাম সরদার দক্ষিণ কবুতরখালী এলাকার সাইক্লোন শেল্টার সংলগ্ন মৎস্য ঘেরের পাহারা ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে। আসামি গোলাপী বেগমের সহযোগিতায় নজরুল শিশুটিকে এভাবে একাধিকবার ধর্ষণ করে।


২০১৬ সালের ২৭ আগস্ট স্থানীয় দফাদার মহানন্দ বালা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ওই দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিচারে দোষী সাব্যস্ত হওয়ায় আদালত ওই রায় দেয়।


নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ