ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আপডেট সময় : ২০২৬-০৫-১৪ ১৭:৫৬:০১
গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার গলাচিপায় দশম শ্রেণির স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি গলাচিপা দশম শ্রেণির স্কুল ছাত্রী রাই কর্মকারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজেদের ঘরের দোতলায় লাশ দেখতে পায় তার মা শিল্পী কর্মকার। গলাচিপা থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল প্রেরণ করে। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, রাই কর্মকার গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় ব্যবসায়ী। রাই কর্মকার প্রতিদিনের মতাে সকালে প্রাইভেট পড়ে বাসায় এসে তাদের ঘরের দােতলায় ছােট ভাইকে পড়ায়। এর আধাঘণ্টা পড়ানাের পর ছােট ভাইকে নিচে পাঠিয়ে দেয়। নিচ থেকে তার মা অনেক্ষণ ডাকাডাকি করার পর কােন সাড়া শব্দ না পেয়ে উপরে উঠে দেখে রাই ফ্যানের সাথে ঝুলছে। তার মায়ের ডাক চিৎকারে প্রতিবেশিরা এসে থানায় খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে। এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মাে. জিলােন সিকদার বলেন, আত্মহত্যার কারণ উদঘাটন করা যায়নি। এ ঘটনাটি এখনাে তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতাল প্রেরণ করা

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ